Monday, February 3, 2014

আপনার রুটেড এন্ড্রয়েড ফোন বার বার রিস্টার্ট নিচ্ছে? চালু করতে পারছেন না? তাহলে এই পোষ্ট আপনার জন্য

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি এন্ড্রয়েড ফোনের একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি।
এন্ড্রয়েড সম্পর্কিত আমার প্রথম পোষ্টটি পেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন...

Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি 

যারা ফোন রুট করেছেন, এবং যাদের ইন্টারনাল মেমোরী কম তারা প্রায় সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। তা হল Memory is too low বলে ফোন বার বার রিস্টার্ট নিতে থাকে।
এর মূল কারন হল ইন্টারনাল মেমরী কমে যাওয়া, আর যারা App to SD ব্যবহার করেন, তারা তো প্রায় সব এপকেই সিস্টেম এপ এ কনভার্ট করে ফেলেন, এতে যদি সিস্টেম মেমোরী ফুল হয়ে যায়, তাহলেও এই সমস্যা হয়।
যাই হোক, এখন কাজের কথায় আসি, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য অনেকে রিকভারির সাহায্য নিয়ে নতুন রম ফ্লাস দেন, অথবা স্টক রমে ফিরে যান। কিন্তু যাদের CWM রিকভারি নেই অথবা যাদের Symphony W15 এর মত সরাসরি রিকভারি মোডে যাওয়ার সিস্টেম নাই তারা কি করবেন? কাস্টমার কেয়ারে দৌড়ানো ছাড়া আর কোন পথ নাই। :lol:
তাদের জন্যই মুলত আজকের এই পোষ্ট, বকবকানী মনে হয় বেশি হয়ে গেল... :lol:
এবার মুল কাজে আসি............
প্রথমে এখান থেকে এন্ড্রয়েড ড্রাইভার ডাউনলোড করে নিন, যদি আপনার ADB Driver থেকে থাকে তাহলে লাগবে না।
আপনার ফোনটি চালু অথবা বন্ধ যে অবস্থায় থাকুক পিসিতে কানেক্ট করুন। ADB DriverInstaller.exe চালু করুন।তারপর যদি ড্রাইভার ইন্সটল করা থাকে তো ভালো, আর না হলে এরকম দেখাবে...



এবার Install এ ক্লিক করুন। ওয়ার্নিং দেখাবে কন্টিনিউ করুন,


কিছু সময় অপেক্ষা করুন,


আপনার ফোন এর ড্রাইভার ইন্সটল সম্পন্য হলে ড্রাইভার ইন্সটলার টি বন্ধ করে ফোন পিসি থেকে ডিস্কানেক্ট করুন।
এখান থেকে এন্ড্রয়েড মাল্টিটুল ডাউনলোড করুন। ZIP Password = shagar
আপনার ফোন ফাস্টবুট মোডে অন করুন, এর জন্য ফোন বন্ধ অবস্থায় পাওয়ার এবং ভলিউম ডাউন (Power and Vol - ) কী এক সাথে চেপে ধরুন। কিছুক্ষন অপেক্ষা করলে দেখবেন আপনার ফোনে Fastboot Mode লেখাটি এসেছে।
এবার ফোনটি আবার পিসির সাথে কানেক্ট করুন। আপনার ডাউনলোড কৃত এন্ড্রয়েড মাল্টি টুল ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।


সেখান থেকে Android Multi Tools By SK Shagar.exe ওপেন করুন তাহলে এরকম দেখতে পাবেন।


কমান্ড স্ক্রীনে ১ প্রেস করে এন্টার দিন, যদি এরকম সিরিয়াল দেখায়, তবে আপনার ফোনটি কাজ করার উপযুক্ত।


এবার ৮ প্রেস করে এন্টার দিন, কিছু সময় অপেক্ষা করুন, Success Message দেখালে ফোন রিস্টার্ট দিন।
আপনার প্রব্লেম সলভড...... :D
আর কোন সমস্যা হলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ...

Sunday, February 2, 2014

বিশ্বের সবচেয়ে দামি ৫টি মোবাইল ফোন

বিশ্বের ব্যয়বহুল মোবাইল ফোন নির্মানকারী প্রতিষ্ঠান এ্যাপল এর সর্বোচ্চমূল্যের বিলাসবহুল আইফোন গুলো নিয়ে আমার এই টিউন।
iPhone Princess Plus
এটি দামি মোবাইল ফোন গুলোর মধ্যে অন্যতম। পিটার্ণ এ্যালোসন ফোনটির ‍ডিজাইন করেছেন। আইফোন প্রিন্সেস+ এ আছে ১৮ক্যারেট হোয়াইট গোল্ড এবং রুডিয়াম ট্রিম। রুডিয়াম ব্যয়বহুল মূল্যবান ধাতু। গোল্ড এর পাশাপাশি এতে আছে ১৩৮ টি প্রিন্সেস কিউট এবং ১৮০ টি ব্রিলিয়ান্ড ডায়মন্ড। এর বাজার মূল্য : ১,৩৬,৬৫,৭০৮.০০ টাকা
Price: $176,400
iPhone 3G Kings Button:
কিং বাটন এরও ডিজাইন করেছেন পিটার্ন আলোস।পিটার্ন আলোস বিলাসবহুল ফোন এর ডিজাইন করে রীতি মতো বেশ কয়েকটি রেকর্ড গড়ে তুলেছে। এই ফোনটিতে তিনি ব্যবহার করেছেন ১৮ক্যরেট সাদা সোনা এবং হলুদ ও রোজ সোনা। ফোনটির বাটনে আছে ৬.৬ ক্যারেট ডায়মন্ড। এটির মূল্য
১৯,৩৩,০০০০০.০০টাকা
Price: $2.5 Million

iPhone 4 Diamond Rose Edition:
এটি বর্তমানে বিশ্বের দামি মোবাইলফোন গুলোর কাতারে ২য় স্থান দখল করে আছে। স্টুয়ার্ড হুগাস এটির ডিজাইন করেছেন। এটি রোজ গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনাম দ্বারা তৈরি। এতে ১০০ ক্যারেট ডায়মন্ড আছে। সামনের সরু ফ্রেম, বাটন এবং লগোটি সাজাতে ৫০০পিছ ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। এর মূল্য:
৬১,৯৭,৬০,০০০.০০টাকা
Price: $8 Million
iPhone 5 Black Diamond
বর্তমান-বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন আইফোন ৫ ব্লাক ডায়মন্ড। এর বিস্ময়কর ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ড হুগাস । এই ফোনটিতে আছে ২৬ ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড। ফোনের পিছনের অংশটি সলিড গোল্ড দ্বারা তৈরি এবং এ্যাপল লোগো টি ৫৩টি ডায়মন্ড দ্বারা সাজানো। এটির স্ক্রিন টি Sapphire Glass দ্বারা তৈরি। এটির হোম বাটনটি ২৬ ক্যারেট ৬০০ ব্ল্যাক ডায়মন্ড দিয়ে সাজানো। এতে ১৩৫ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ন আছে।
এই বিলাসবহুল ফোনটির বাংলাদেশী টাকায় মূল্য:
১১৮,৫২,৯১,০০০.০০টাকা।
Price: $15.3 Million
ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
পোস্টটি এখান থেকে কপি কৃত।

Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি

আজ আমি আপনাদের জন্য Symphony W15 এর কাষ্টম জেলী বিন রম নিয়ে এসেছি... :lol:
এজন্য অবশ্যই আপনার ফোন টি রুটেড হতে হবে। রুট কিভাবে করতে হবে তা নিয়ে টেকটিউনস এ অনেক পোষ্ট আছে, তারপরও অনেকে আমাদের দেশীয় ব্র্যান্ড গুলো রুট করতে গিয়ে বিপাকে পড়েছেন। তাদের জন্য বলছি আপনার রুট করার জন্য Unlockroot ব্যবহার করতে পারেন।
এই সফটটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এন্ড্রয়েড এর জন্য পিসিতে ADB Driver থাকতে হবে, তা এখান থেকে ডাউনলোড করে নিন।
ড্রাইভার ইন্সটলের জন্য ফোনের ইউ এস বি ডিবাগিং চালু করে পিসির সাথে কানেক্ট করুন, এরপর Adbdriver Installer ওপেন করে ইন্সটল দিন, হয়ে গেল ড্রাইভার ইন্সটল, তারপর Unlock root চালু করে Root এ ক্লিক করুন, কিছু সময় পরে ফোন রিস্টার্ট চাইবে, দিয়ে দিন। রিস্টার্ট হওয়ার পরই আপনার ফোন রুটেড......... :mrgreen:
এবার রিকভারী ইন্সটল দেয়ার পালা, এই লিঙ্ক থেকে আপনার Symphony W15 এর জন্য CWM রিকভারী নিয়ে নিন, মাত্র ৭ মেঃবাঃ।
এটা ইন্সটল এর জন্য Mobile Uncle Tool প্রয়োজন হবে। এখান থেকে অথবা গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন।
রিকভারী টি আপনার মেমোরির রুট ফোল্ডারে রাখুন, এবার Mobile Uncle Tool ওপেন করে Recovery Update সিলেক্ট করুন। এতে আপনার মেমোরিতে থাকা ফাইলটি দেখাবে। ওটা সিলেক্ট করে ওকে দিন। এরপর Reebot Into Recovery দিন।নিচে স্ক্রীন শর্ট দেখুন......






পেয়ে গেছেন আপনার ফোনের জন্য CWM রিকভারী। আপনার স্টক রম ব্যাক আপ রাখতে ভুলবেন না। :lol:
এখন মুল কাজ......
আপনার ফোনের জন্য কাস্টম জেলী বিন রম ডাউনলোড করুন। ওহ, লিঙ্ক দেই নাই, ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নিন, মাত্র ১০৭ এম বি।
এবার আপনার ডাউনলোড করা ফাইল টি মেমোরির রুট ফোল্ডারে রেখে Mobile Uncle Tool এর সাহায্যে Recovery mood এ যান (আমার জানা মতে Symphony w15 এ সরাসরি রিকভারীতে প্রবেশ করা যায় না, কেউ জানলে আওয়াজ দিয়েন :lol: )।
এবার Install Zip From SD Card সিলেক্ট করুন। আপনার জিপ ফাইলটি দেখিয়ে দিয়ে কনফার্ম করুন। ২ মিনিট অপেক্ষা করুন, হ্যা আপনি পেরেছেন আপনার Symphony W15 কে জেলী বিনে রুপান্তরিত করতে। আপনার ফোনের কিছু স্ক্রীন শর্ট দেখি তো.........





রম ইন্সটল প্রক্রিয়ার স্ক্রীন শর্ট দিতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু আমি জানি আপনারা সবাই পারবেন। :D :D :D
পোষ্ট কেমন লাগল মন্তব্য করে জানাবেন। কারো যদি কাজে আসে তবেই এই পোষ্ট সার্থক। আর পুর্বে কেউ এটা নিয়ে টিউন করে থাকলে দুঃখিত, আমি সার্চ দিয়ে পাইনি। ভালো থাকবেন সবাই, আর কারো প্রয়োজন হলে আমার এফ বি আইডি এখানে। ধন্যবাদ...।

Wednesday, January 29, 2014

সহজেই Root এবং Unroot আপনার প্রিয় এন্ড্রয়েড ডিভাইসটি...

আশা করি সবাই খুব ভালো আছেন।এখন মাত্র একটি সফটওয়্যার দিয়েই কোন কম্পিউটার ছাড়াই আপনার ফোন কে Root এবং Unroot করুন খুব সহজেই।
Expert রা দয়া করে ধৈর্য নিয়ে পড়ুন, শেষে চমক আছে।
টিউন টি মূলত নতুন ইউজারদের জন্য যারা এখনও Root / Unroot করতে পারেন না। আজ আপনাদেরকে একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার নাম “Framaroot” । অনেকেই হয়তো এটার সাথে পূর্বপরিচিত । Framaroot বর্তমানে 2.0 থেকে 4.2 Android ভার্সন ফোন সমর্থন করে । এ ছাড়া আমরা জানি যে ফোন একবার রুট করলে ফোন এর ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফোন কোম্পানি এর ওয়ারেন্টি দিবে না । কিন্তু Framaroot দিয়ে রুট করলে পরবর্তীতে রুট করা ফোন আনরুট করা যায়, যেটা পরবর্তীতে আপনার ফোনের ওয়ারেন্টি পাওয়ার পথে কোন সমস্যা করে না । তবুও বলে রাখি, যা করবেন নিজ দায়িত্বে করবেন ।
কম্পিউটার ছাড়া ফোন রুট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ঃ
ধাপ 1: প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে “Framaroot” অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন ।
ডাউনলোড করতে  এখানে   ক্লিক করুন ।
ধাপ 2: যদি কম্পিউটার এ ডাউনলোড করে থাকেন তাহলে Framaroot কম্পিউটার থেকে আপনার ফোন মেমরিতে কপি করে নিন ।
ধাপ 3 : Framaroot.apk ফাইলটি আপনার ফোন এ Install করুন ।
ধাপ 4 : অ্যাপ্লিকেশানটি open করে নিচের মত “Install Superuser” option select করুন । তারপর নিচের মত যে কোন একটা exploits (Boromir / Faramir ) select করুন।

আমাদের দেশ এর বেশিরভাগ সেট symphony, Walton, Maximus and other Chaina handset তাই আপনারা Boromir select করবেন ।
ধাপ 5 : আপনি সফল হলে নিচের মত একটা মেসেজ দেখাবে ।

ধাপ 6: এরপর আপনার ফোন কে  Reboot অথবা Restart করতে হবে ।  Reboot করার পর আপনার ফোন মেনু তে "SuperSu" নামে একটি নতুন App যোগ হবে।
ধাপ 7 : সফল না হলে অন্য expoilt ( Faramir ) select করে  আবার একই পথ অনুসরণ করুন ।
রুট সফল হওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য “Root Cheker” app টা ইন্সটল করুন ।
নিচের মত দেখালে বুঝবেন আপনি সফল হয়েছেন ।

“Root Checker” app টা ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন ।
এবার আসুন আনরুট করার পদ্ধতি তে। পদ্ধতিটা খুবই সহজ। Framaroot app টা ওপেন করে “Install Superuser” এ ক্লিক করলে “Unroot” অপশন সিলেক্ট করুন । তাহলেই হয়ে যাবে আপনার বহু প্রতীক্ষিত Unroot । :lol:
পরবর্তী পোষ্ট এ লিখব কিভাবে আপনার মোবাইলের RAM বাড়ানো যায়। RAM বাড়াতে  হলে আগে জানতে হবে কিভাবে ফোন Root / Unroot করতে হয়। এই কারনেই এই পোষ্ট টি লেখা ।
বি:  দ্র  ঃ  এই পোষ্ট টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের মন্তব্য বিভাগে। আর আমি তো ফেসবুক এ অথবা ফেসবুক ২ এআছিই ।

যাদের Android ফোনের RAM কম তাদের জন্য, বাড়িয়ে নিন আপনার Android ফোনের RAM.

আশা করি সবাই খুব ভালো আছেন। কি অবাক হলেন??? অবাক হওয়ার কিছুই নেই । Virtual জগতে সবই সম্ভব।  আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর RAM বাড়াতে পারবেন শুধু মাত্র দুইটি সফটওয়্যার দিয়েই ।
প্রথমে জেনে নিন আপনার ফোন এর RAM কেন বাড়াবেন? RAM যত বেশি হয় ফোন তত দ্রুত গতিতে কাজ করতে পারে। RAM বেশি থাকলে খেলতে পারবেন দারুণ সব বড় বড় HD গেমস । কথা না বাড়িয়ে কাজে চলে আসি। RAM বাড়াতে আপনার যা যা লাগবে :
প্রথমত, 1 টা Class 8 / 10 Micro SD Card (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে) ,
দ্বিতীয়ত, 2 টা Apps (Busy Box Pro apps এবং Ram Expender).
RAM বাড়াতে হলে আপনার ফোনটি অবশ্যই Root করে নিতে হবে। ফোন কিভাবে রুট করতে হয় তা জানতে আমার পূর্বের টিউনটি দেখুন।
টিউনটি দেখতে  এখানে ক্লিক করুন ।
তবে চলুন এবার দেখি কিভাবে কাজ করবেন।
ধাপ 1 . ১ম এ “Busy Box Pro” app টা ডাউনলোড করে আপনার সেটে ইন্সটল করুন ।
“Busy Box Pro” ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন ।
তারপর app  টি ওপেন করুন । ওপেন হবার পর নিচের মত দেখতে পাবেন ।

ধাপ 2.  Install লেখা অপশন এ টাচ করে ক্লিক করুন । Install Type এ Normal Install ক্লিক করুন । Super User permission চাইলে Grant /Accept করুন । Installকরা শেষ হলে বের হয়ে যান।
ধাপ  3. এখন আপনাকে “Ram Expander” app টা নিয়ে কাজ করতে হবে।
"Ram Expander" ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন । Super User permission চাইলে Grant / Accept করুন ।
ধাপ  4.  এখন  “Swap File” লেখা অপশনে ক্লিক করুন । Swap File তৈরির আগে app টির Settings এর “ SD CARD Director” তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে app নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।
ধাপ  5.  Swap File এ ক্লিক করলে একটা বক্স আসবে এখানে কত mb RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয়, খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না । যদি আপনার সেটের RAM 512mb হয় তাহলে আপনি 512 mb / 1GB RAM বাড়াতে পারবেন ।

আপনার মেমোরি কার্ড যদি 4 জিবি হয় তবে সর্বচ্চ 512 আর 8 জিবি হলে সর্বচ্চ 850 সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন ।
ধাপ  6.  "Swappiness" লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন । আপনি 0 থেকে 100 যেকোন মান ব্যবহার করতে পারেন। 0 দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না । মান যত বাড়াবেন RAM তত বেশি বাড়বে। আমি 50 বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি।

ধাপ  7. MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন, 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে। এটি কখনও আসতে পারে, আবার নাও পারে ।
ধাপ  8. এবার এপসটির উপরে "Swap active" লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে । এই সময়ে অন্য কোন কাজ করবেন না । এ সোয়াপ ফাইল তৈরি হলে আপনার RAM বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত RAM হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে।

ধাপ  9. কাজ শেষ হলে SD Card এর স্পিড দেখাবে । এবার app টি Close করে বের হয়ে যান । এখন "Notify Icon" ও "Autorun" অপশন 2 টায় টিক দিয়ে দিন । এইতো আপনার সব কাজ শেষ ।

App টির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে । আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে, Swap RAM কত আর কতটুকু খালি আছে আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন এখানে । সবশেষে দেখতে পাবেন মোট RAM কত আর কতটুকুই বা খালি আছে।
সতর্কতা  :
1. Class 8 / 10 Memory Card ছাড়া RAM বাড়ানো যাবে না, আপনি যদি বাড়ানও তাতে কোন উপকার হবে না।
2. সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।
3. মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
4. সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর app টিতে ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে ।

5. এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার ।
আমার পরবর্তী টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে Android ফোন এ ROM ব্যাকআপ এবং Restore করতে হয়। ততদিন
পর্যন্ত ভালো থাকবেন ।
বি:দ্র  ঃ
এই পোষ্ট টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের মন্তব্য বিভাগে। আর আমি তো ফেসবুক এ অথবা ফেসবুক ২ এ আছিই ।

Monday, January 20, 2014

ফেবূ,টুইটার,গুগোল প্লাস এ লাইক বাড়ান অথবা নিয়ে নিন কিছু ইউরো শুধু লাইক দিয়ে......

আপনি কি আমার মতই ফেসবুক/টুইটার/গুগল প্লাস ভালবাসেন?পছন্দ করেন বেশি বেশি লাইক পেতে?তাহলে দেরি না করে এখনি এই সাইটে সাইন আপ করেনিন।আর লাইক করে পয়েন্ট জমান।তারপর খালি আপনার পেইজের লিংক দিয়ে দেখেন।ঝড়ের গতিতে পেজ এ লাইক পরতে থাকবে।তবে মনে রাখবেন, যতবেশি পয়েন্ট অর্জন করবেন,আপনিও ততবেশি লাইক পাবেন। আপনি চাইলে পয়েন্ট বিক্রি করে টাকা ইনকাম করতেও পারবেন। এজন্য আপনার পেজা একাউন্ট থাকতে হবে। তাহলে দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করুন আর পয়েন্ট নেয়া শুরু করে দিন।মনে রাখবেন যত বেশি পয়েন্ট তত বেশি লাইক অথবা ইউরো। নিচের ডায়াগ্রামে সহজে বুঝানো হল। আপনি যোগ দিতে চাইলে এখান থেকে অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকে সাইন আপ করতে পারেন।

  রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

Thursday, December 5, 2013

ফটো ভেরিফাই ছাড়া আপনার FACEBOOK আইডি উদ্ধার করুন !

আসসালামু আলাইকুম
আজ আমি আবার দেখাব কিভাবে আপনি আপনার Facebook ফোট verification চাইলে ফোট ভেরিফাই না করেই রিকভার করবেন। কি অবাক হলেন ? অবাক হবার কিছু নাই। কাজ হবেই !

তাইলে শুরু করা যাক ।

প্রথমে আপনি আপনার একাউন্ট থেকে লোগাউট হোন তারপর এই লিঙ্কে প্রবেশ করেন ।
http://www.facebook.com/help/contact/319547548123767?rdrhcwww.facebook.com/help/contact/319547548123767?rdrhc
এখন আপনি একটা পেইজ পাবেন এমন ঃ


এইখানে আপনি কাঙ্ক্ষিত তত্ত দিন, আপনার আই ডি কার্ড বা পাসপোর্ট এর স্ক্যান কপি দিন। তারপর ২৪ ঘন্টা থেকে ২ দিন ওইয়েইট করেন। আপনাকে Confirmation Mail পাঠানো হলে আপনার আইডির লক খুলে যাবে। ব্যাস কাজ শেষ ।
ও হ্যা, একটা/একজনের আই ডি কার্ড দিয়ে শুধুমাত্র একটা একাউন্ট ভেরিফাই করা যাবে।
ফেসবুকে আমি এবং আমার ২য় আই ডি

Free Domain Name .co.nr